Headline :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাংবাদিক পনির খন্দকার। গাজীপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার। কালিগঞ্জ উপজেলা ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরিমানা। গাজীপুরে খণ্ডিত নারীর লাশ উদ্ধারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩। কালীগঞ্জে চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন। গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ।

অস্ত্রধারীদের হামলায় দুই ভারতীয় সেনা নিহত

Reporter Name / ৮৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় অস্ত্রধারীদের হামলায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, এই হামলায় দুইজন গৃহকর্মীও প্রাণ হারিয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।

সেনাবাহিনীর চিনার কর্পস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, বারামুল্লার বুটাপাথরি এলাকায় অস্ত্রধারীদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময় হয়। অস্ত্রধারীরা প্রথমে একটি সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ চালায়।

এই হামলার কয়েক ঘণ্টা আগে এক শ্রমিক গুলিবিদ্ধ হন এবং আহত হন। ওই শ্রমিকের নাম প্রীতম সিং। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।

 

সর্বশেষ হামলাটি গত ৭২ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে দ্বিতীয় হামলা। তিন দিন আগে অস্ত্রধারীরা নির্মাণশ্রমিকদের এক ক্যাম্পে আক্রমণ চালিয়ে ছয়জন শ্রমিক এবং একজন চিকিৎসককে হত্যা করে। নিহতদের মধ্যে কাশ্মীরের বুদগামের বাসিন্দা ডা. শাহনাওয়াজ, পাঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা গুরমিত সিং ছাড়াও বিহারের মোহাম্মদ হানিফ, ফাহিম নাসির এবং কালিম নিহত হন।

নির্মাণকর্মীদের ক্যাম্পে হওয়া ওই হামলা ছিল বেসামরিক নাগরিকদের ওপর সাম্প্রতিক মাসগুলিতে সবচেয়ে ভয়াবহ হামলা। এ ঘটনার পর জম্মু ও কাশ্মীরের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই আক্রমণকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, নির্মাণকর্মীরা গুরুত্বপূর্ণ একটি প্রকল্পে কাজ করছিলেন। আমি এই হামলাটি তীব্র নিন্দা জানাই এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

হামলার একদিন পর নতুন অস্ত্রধারী গোষ্ঠী ‘তেহরীক লাব্বাইককে ভেঙে দেওয়ার দাবি করে ভারতের সেনাবাহিনী।

সুত্র ঃ বিডি প্রতিদিন 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category