Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

কালীগঞ্জে জনতার দলের উপজেলা অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name / ৪২৮ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা, 

কালীগঞ্জ (গাজীপুর), ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার:
আজ সকাল ১০টায় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জনতার দলের কালীগঞ্জ উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ শামীম কামাল চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জননেতা মোঃ আযম খান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জনতার দলের মুখপাত্র ও সমন্বয়ক মেজর (অবঃ) ডেল এইচ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) সাব্বির আহমেদ এবং মেজর জেনারেল (অবঃ) মাহবুবুল আলম—দুজনেই জনতার দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

রাহেলা পারভীন শিশির, ভাইস চেয়ারম্যান

হাসিনা কামাল, ভাইস চেয়ারম্যান

কর্নেল (অবঃ) মোঃ আবুল কালাম জাকি, ভাইস চেয়ারম্যান

মেজর (অবঃ) মোঃ জাকির হোসেন, যুগ্ম মহাসচিব

মেজর (অবঃ) মোঃ বদরুল আলম সিদ্দিকী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক

হাজী শামসুদ্দিন আহমেদ, আহ্বায়ক, গাজীপুর জেলা

আবু জাফর রিপন, সদস্য সচিব, গাজীপুর জেলা

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সৎ লোকদের রাজনীতিতে আসতেই হবে। ৫৪ বছর ধরে ভালো মানুষেরা রাজনীতি থেকে দূরে থাকায় দুর্বৃত্তরা দেশ চালিয়ে দুঃশাসন কায়েম করেছে। জনতার দল হলো ভালো মানুষের দল।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতার দলের , কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক এবং অনুষ্ঠান পরিচালনা করেন জনতা দলের ভাইস চেয়ারম্যান রাহেলা পারভিন শিশির ও সদস্য সচিব মুহাম্মদ নোমান।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category