Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে।

Reporter Name / ৩৮ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা 

নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে

কালীগঞ্জ, ২০ জুলাই: নাগরভোলার নাগরী এলাকায় অবস্থিত আইশিন ফুডস কোম্পানি লিমিটেডে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে একগুচ্ছ খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ। অভিযানে প্রতিষ্ঠানটির ইন্টারপ্রিটেশনার মো: রিফাত (২৪) কে আসামি করা হয়েছে।

অভিযানে প্রাথমিকভাবে নিম্নলিখিত অনিয়মগুলি চিহ্নিত করা হয়েছে:

· মেয়াদ ও ল্যাব রিপোর্ট: প্রতিষ্ঠানের উৎপাদিত ব্রেডের মেয়াদকাল ২০ দিন থেকে ১ মাস পর্যন্ত দাবি করলেও, এই দাবি সমর্থনে কোনো ল্যাব রিপোর্ট উপস্থাপন করতে পারেননি সংশ্লিষ্টরা। যা নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর পরিপন্থী।
· বিএসটিআই লাইসেন্সের অসঙ্গতি: উৎপাদিত ব্রেডের সাথে প্রতিষ্ঠানের বিএসটিআই লাইসেন্সের মিল পাওয়া যায়নি। লাইসেন্সে উল্লেখিত পণ্যের পরিবর্তে অন্য ব্রেড উৎপাদন করা হচ্ছে, যা প্রতারণামূলক কার্যকলাপের শামিল।
· জ্যাম ফিলিংসের অনিয়ম: ব্রেডের ভেতরে যে জ্যাম ব্যবহার করা হয়, তার উপকরণ সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারেনি। এই জ্যাম ফিলিংসের কোনো বিএসটিআই অনুমোদনও নেই। উল্লেখ্য, বিএসটিআই-এর বাধ্যতামূলক পণ্যের তালিকায় জ্যাম (BDS CAC 79:2008) অন্তর্ভুক্ত ।
· চীনা ভাষায় নির্দেশনা: কারখানায় ব্যবহৃত সকল উপকরণ ও নির্দেশনা চীনা ভাষায় লেখা, যা নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সুস্পষ্ট লঙ্ঘন।
· ট্রেড লাইসেন্স: অভিযানকালে প্রতিষ্ঠানটির কোনো আপডেট ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি ।

এ ঘটনায় মো: রিফাতকে আসামি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category