Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

তালটিয়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন।

Reporter Name / ৩২৬ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :রাকিব ইসলাম 

গাজীপুর, ১২ সেপ্টেম্বর:

গাজীপুরের পূবাইল থানাধীন তালটিয়া পূর্বপাড়া সুন্নি বাইতুল নূর জামে মসজিদে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মসজিদের সভাপতি, মুসল্লী ও স্থানীয় কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়। এতে মো. হাবিবুর রহমান সভাপতি নির্বাচিত হন। তবে কমিটি গঠন নিয়ে বিরোধিতা করেন সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, তার ছেলে সোহাগসহ সমর্থকরা।

অভিযোগে বলা হয়, কমিটি ঘোষণা শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মোক্তার হোসেন ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এসময় মসজিদের নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমানকে গালিগালাজ করা হয় এবং প্রতিবাদ জানালে মুসল্লী রাকিব হোসেন মোল্লাকে মারধর করে তার গলা থেকে এক লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়।

এছাড়া মুসল্লী রিপন, মাসুম ও বাচ্চুসহ কয়েকজন আহত হন। একইদিন বিকেলে তালটিয়া রেলগেট এলাকায় সামাজিক অনুষ্ঠানের জন্য চেয়ার আনতে যাওয়া কিশোর শান্ত এবং তাকে বাঁচাতে যাওয়া দোকানদার মুরাদ হোসেনকেও মারধরের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আজ (১২ সেপ্টেম্বর) বাদ জুমা স্থানীয় মুসল্লী ও এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করেছেন।

মসজিদের ইমাম আবু রায়হান বলেন, “জুমার নামাজের আগে সবাইকে জানিয়ে সর্বসম্মতভাবে কমিটি গঠন করা হয়। কিন্তু নামাজ শেষে বাইরে এসে একপক্ষ গালিগালাজ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

নতুন কমিটির জয়েন্ট সেক্রেটারি রাসেদুল হাসান রাসেল বলেন, “সব কিছু মুসল্লিদের মতামতের ভিত্তিতেই হয়েছে। আমরা কোনো বিরোধ চাইনি।”

অন্যদিকে মোক্তার হোসেনের ছেলে সোহাগ বলেন, “নতুন কমিটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বরং কমিটি হওয়ার পর মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে বরখাস্তের প্রস্তাব দেয়ায় আমার বাবা বিরোধিতা করেন। তখনই তার ওপর হামলা হয়।”

এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পূবাইল থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category