Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

কালীগঞ্জে বিএনপি নেতাদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের মতবিনিময়।

Reporter Name / ৮৪৯ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা.

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতারা ও তাদের কর্মী-সমর্থকরা।

সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান, সাধারণ সম্পাদক ইব্রাহীম প্রধানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা কালীগঞ্জের বিভিন্ন সমস্যার ওপর আলোচনা করেন, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার পরিবেশ এবং মসলিন কটন মিলের শ্রমিকদের বকেয়া পরিশোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ সভায় বলেন, “আমি এখানে সরকারের একজন কর্মকর্তা হিসেবে যোগদান করেছি। কালীগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আমি যথাসম্ভব পদক্ষেপ গ্রহণ করব।” তিনি মসলিন কটন মিলের শ্রমিকদের বকেয়া পরিশোধ, কালীগঞ্জ আর আর এন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদলি, মাদক নিয়ন্ত্রণ এবং শিক্ষার পরিবেশের উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category