Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির আয়োজনে এক পরিচিতি সভা অনুষ্ঠিত।

Reporter Name / ৬৭৪ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা 

গাজীপুর, ৩ অক্টোবর ২০২৫:

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির আয়োজনে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টায়, গাজীপুরের রফিকরাজু ক্যাডেট একাডেমি প্রাঙ্গনে। সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলীয় নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিরা।

এ দিন, সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডঃ গোলাম শাব্বির আলী (পারভেজ), সভাপতি, বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির, সাবেক সভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপি এবং প্রধান আলোচক ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম (রাশেদ), সভাপতি, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটি।

সভায় আরও উপস্থিত ছিলেন:

জনাব এম.এ আব্দুল বারী (সানজু), সহ-সভাপতি, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটি

জনাব মোঃ রাব্বিল আকন্দ, সভাপতি, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, গাজীপুর জেলা

জনাব মোঃ আল-আমিন আকন্দ (এল.এল.বি), সাধারণ সম্পাদক, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, গাজীপুর জেলা

সভায় বক্তারা যুব সমাজের জন্য সঠিক নেতৃত্ব এবং ক্রীড়া কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের উন্নয়ন কৌশল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এছাড়াও, সভায় খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে “খালেদা জিয়া জিন্দাবাদ” স্লোগান দেওয়া হয়।

অতিথিরা এ ধরনের সভার মাধ্যমে যুব সমাজের মধ্যে ঐক্য এবং ক্রীড়া চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

আয়োজনে:
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, গাজীপুর জেলা।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category