Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

নির্বাচনী কেন্দ্র পর্যবেক্ষণে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম তদারকি।

Reporter Name / ৪৩১ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা 

গাজীপুর, ২২ জানুয়ারি, ২০২৬

ঢাকা বিভাগের গাজীপুর জেলার সকল ভোটকেন্দ্র সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। আজ (২২ জানুয়ারি) বিকেলে তিনি সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

জেলা প্রশাসকের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠিতব্য ভোটগ্রহণে নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেন ও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। তারা কেন্দ্রগুলোতে ক্যামেরা স্থাপন ও প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখেন।

 

গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রস্তুতি ও প্রয়োজনীয় নিরাপত্তা বিন্যাসের অংশ হিসেবে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category