Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা।

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা।
(সিনিয়র স্টাফ রিপোর্টার :)শাকিল মোল্লা
গাজীপুর, ৩১ আগস্ট ২০২৬:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া ও বাসাইর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজন পরিমাপ ও ঔষধ আইন লঙ্ঘনের দায়ে ৩টি মামলায় মোট ৫৬,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার (সহকারী কমিশনার, ভূমি, কালীগঞ্জ) এ অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়—

· ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ৫২ ধারায় ১টি মামলায় ৫০,০০০ টাকা জরিমানা।
· ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০(খ) ও (গ) ধারায় ২টি মামলায় (প্রতিটি ৩,০০০ টাকা) ৬,০০০ টাকা জরিমানা।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মহিউদ্দীন ওয়ারেছী (পরিদর্শক, বিএসটিআই, গাজীপুর) ও তানজিনা আফরিন (ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুর)।
বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।

উল্লেখ্য, এদিন কোনো আসামিকে কারাদণ্ড দেওয়া হয়নি। প্রশাসনিক সূত্র জানায়, নিত্যপণ্যের ওজন ও মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে:
জনস্বার্থে এ ধরণের অভিযান জোরদার করা হবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category