স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য ও ‘আমার বিএনপি পরিবার’ এর উপদেষ্টা জনাব আবুল কাশেমের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হয়েছে।
এই বৈঠকে দলীয় সংগঠন, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নাটোর জেলায় বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করতে স্থানীয় নেতাকর্মীদের সাথে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।
জনাব আবুল কাশেম সাক্ষাৎ শেষে বলেন, “তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা স্থানীয় পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল করব। সরকারের অপশাসন ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।”
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তবে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি দলের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন।
নাটোর জেলা বিএনপির সদস্যরা এই সাক্ষাৎকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন এবং এটিকে দলীয় ঐক্য ও ভবিষ্যৎ রণকৌশলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন।