স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা।
গাজীপুর-৫ আসনে বেসরকারি ফলে বিপুল ভোটে এগিয়ে বিএনপির ফজলুল হক মিলন।
গাজীপুর, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী এ. কে. এম. ফজলুল হক মিলন।
নির্বাচন কমিশন সচিবালয়ের বরাতে জানা গেছে, এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন। ১২৫টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ২৫ হাজার ৫৫২টি এবং বাতিল হয়েছে ৪ হাজার ৩৭৭টি। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ২৯ হাজার ৯২৯টি, যা মোট ভোটারের ৬৪.৮৩ শতাংশ।
চূড়ান্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা এ. কে. এম. ফজলুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী মো. খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।
অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট হলো—
ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান: ৪,৪১১ ভোট
জাতীয় পার্টির ডা. মো. সফিউদ্দিন সরকার: ১,৪৯৭ ভোট
জনতার দলের মো. আজম খান: ৬,৫৯২ ভোট
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আল আমিন দেওয়ান: ৮৩৭ ভোট
গণফোরামের মো. কাজল ভূঞা: ২২৩ ভোট
নির্বাচন কর্মকর্তারা জানান, এ আসনে কোনো ভোটকেন্দ্র স্থগিত বা বন্ধ ঘোষণা করা হয়নি।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন-এর তত্ত্বাবধানে ফলাফল প্রস্তুত করে তা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে।