Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

আজ গাজীপুর জেলা ও মহানগর জনতার দলের যৌথ উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name / ২৯৫ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা 

গাজীপুর জেলা ও মহানগর জনতার দলের যৌথ উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ইনসাফ জিন্দাবাদ-জনতার দল জিন্দাবাদ’ স্লোগানকে সামনে রেখে গতকাল রবিবার (১২ অক্টোবর) সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় দলের সংগঠন শক্তিশালীকরণ, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জনতার দল কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা তাদের বক্তব্য প্রদান করেন।

সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনতার দল গাজীপুর জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শামছুদ্দিন খন্দকার। তিনি দলের বিভিন্ন কার্যক্রম ও সভার মূল উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন।

এ সময় জনতার দল গাজীপুর মহানগরের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম এম.এ দলের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিনহাজ আবেদীন বিশাল গাজীপুরে দলের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় আরও অংশ নেন জনতার দল গাজীপুর জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিব সরকার। তিনি আগামী নির্বাচনী প্রস্তুতি ও সংগঠনকে সক্রিয় করার বিষয়ে কথা বলেন। জনতার দল গাজীপুর মহানগরের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল স্থানীয় পর্যায়ে সংগঠন সম্প্রসারণ ও কর্মী শক্তিকে আরও সক্রিয় করার তাগিদ দেন।

সভাটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন জনতার দল গাজীপুর জেলার সদস্য সচিব আবু জাফর রিপন।

সভা শেষে গাজীপুরে জনতার দলকে সংগঠনগতভাবে আরও শক্তিশালী করে তোলা এবং রাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। প্রতিষ্ঠার আদর্শ অনুযায়ী ইনসাফ ও ন্যায়ের পক্ষে সকল কার্যক্রম এগিয়ে নেওয়ারও ঘোষণা আসে দলটির পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category