Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

বাঁশখালীর ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে তারেক রহমান।

Reporter Name / ৫৬৯ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা. 

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন নির্মাণকারী মোহাম্মদ আশির উদ্দিনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৬ জুন ২০২৫) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আশির উদ্দিনের বাঁশখালীর পুইছড়ির বাসভবনে দেখা করে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি আশির উদ্দিনের সঙ্গে আলোচনা করে। এ সময় সংগঠনের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন তারেক রহমানের পক্ষ থেকে আশির উদ্দিনের প্রতি সমর্থন ও সহমর্মিতা জানান।

রুহুল কবির রিজভী আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে বলেন, তারেক রহমানের পক্ষ থেকে তার কারিগরি দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসেনিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category