Headline :
গাজীপুরে খণ্ডিত নারীর লাশ উদ্ধারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩। কালীগঞ্জে চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন। গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা।

কালীগঞ্জে নাগরী ইউনিয়নে জনতার দলের কর্মী সভা, কমিটি গঠন।

Reporter Name / ৩৬৪ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

সটাফ রিপোর্টার:শাকিল মোল্লা. 
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে জনতার দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এবং নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২০২৫ সালের ২০ জুলাই) বিকালে নাগরী ইউনিয়নের পাঞ্জুরা গ্রাম সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার বিস্তারিত
নাগরী ইউনিয়ন জনতা দলের আহ্বায়ক সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোমেন মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন, জেলা জনতার দলের সদস্য সচিব আবু জাফর রিপন, উপজেলা জনতার দলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ আবেদিন বিশাল প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে উপজেলা জনতা দলের আহ্বায়ক রফিকুল ইসলাম এবং বিশেষ বক্তা হিসেবে মুহাম্মদ নোমান, মোফাজ্জল হোসেন পটু, জেলা জনতার দলের সদস্য আলমগীর খান, নেত্রী পারুল শিকদার, আবু হানিফ মিয়া, সুমন মিয়া ও নাজমুল হক বক্তব্য রাখেন।

## নতুন কমিটি গঠন
কর্মী সভার পাশাপাশি নাগরী ইউনিয়ন জনতার দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। সিরাজ মিয়াকে সভাপতি এবং মোমেন মিয়াকে সাধারণ সম্পাদক করে ১২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মোমেন মিয়া, মনির হোসেন, রশিদ মিয়া, নুরু মৃধা ও পারুল শিকদার।

এই সভায় জনতার দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category