Headline :
গাজীপুরে খণ্ডিত নারীর লাশ উদ্ধারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩। কালীগঞ্জে চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন। গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা।

জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

মো. আলমগীর / ৩৬৮ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

মো. আলমগীর
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহত শহীদদের স্মরণে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের পাঁচরাস্তা মোড়ে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর আইনজীবী আছিমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আকন্দ মোকাদ্দেছ আলীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মওলানা আব্দুস সাত্তার।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি আইনজীবী সুলতান মাহমুদ, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ছাত্র শিবিরের সদস্য গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলামী শহর শাখার প্রচার সম্পাদক মো. আল মাসুম, জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা কুদরতে খুদা, ছাত্র শিবির জেলা শাখার সভাপতি আহমদ সালমান প্রমুখ।

বক্তারা বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুখ-শান্তি, সমৃদ্ধি করা, এহকাল এবং পরকাল লাভের যে ব্যবস্থা রয়েছে শুধুমাত্র ইসলামের মধ্যে। সুতরাং ইসলামী জনতাকে আজকে মুসলমানদের আবার জেগে উঠতে  হবে দ্বীনের প্রতিষ্ঠার জন্য। আমাদের প্রমান করতে হবে আমরা যারা মুসলমান তারা অন্যায় এবং বৈষম্যের সাথে কোন আপোষ আমরা করিনা।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবাদ সমাবেশ থেকে দাবি জানাই, সে অতীতের থেকে শুরু করে যারাই এ খুন, গুম হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের বিচারের ব্যবস্থা করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category