Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

র‍্যাবের অভিযানে কারাগার থেকে পলাতক মাদক মামলার আসামী গ্রেফতার

Reporter Name / ৩৬৯ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

মাসুদুর রহমান : শেরপুর জেলা কারাগার থেকে পলাতক মাদক মামলার আসামী ফুলু মিয়া (২৯)’কে আটক করেছে জামালপুর র‌্যাব-১৪।   সোমবার (৪ নভেম্বর) শেরপুরের সোনার বাংলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা পরে তাকে আটক করা হয়।  

তিনি শেরপুর থানার নবীনগর গ্রামের আ: মালেকের ছেলে ।   বিষয়টি নিশ্চিত করে জামালপুর র‍্যাবের অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: আব্দুল হাই চৌধুরী সোমবার রাত ১১ টায় সাংবাদিকদের জানান,  শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ০৫ আগস্ট বিকাল অনুমান ৪ টায় জেলা কারাগারে কয়েক হাজার দুস্কৃতিকারী আক্রমন করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫১৮ জন হাজতী ও কয়েদীদেরকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনার পরেই সরবরাহকৃত পলাতক হাজতী ও  কয়েদীদের তালিকা সংগ্রহ করে তাদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে র‍্যাব । গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত  ৮ টা ১৫ মিনিটে  জামালপুর র‍্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার   সোনার বাংলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক মাদক মামলার বিচারাধীন হাজতী নং-২৬০/২৪ ফুলু মিয়া (২৯) কে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য  শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জেল পলাতক এসব হাজতী ও কয়েদীদের বিরুদ্ধে র‌্যাবের জোড় অভিযান অব্যাহত থাকবে বলে জানান মিডিয়া অফিসার মো: আব্দুল হাই চৌধুরী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category