Headline :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাংবাদিক পনির খন্দকার। গাজীপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার। কালিগঞ্জ উপজেলা ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরিমানা। গাজীপুরে খণ্ডিত নারীর লাশ উদ্ধারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩। কালীগঞ্জে চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন। গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ।

পূবাইলে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইক চালকের মৃত্যু।

Reporter Name / ৬২৫ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

বিশেষ প্রতিনিধ :রাকিব ইসলাম

গাজীপুর মহানগরীর পূবাইলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কাভার্ডভ্যানের এর চাপায় ইজিবাইক চালক মো. বায়জিদ (১৮) এর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) দুপুরে পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের ঢাকা বাইপাস রোডের মেঘডুবী খোরাইদ এলাকায় বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বায়জিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মোলামকাছর গ্রামের নাজিমউদ্দীন এর ছেলে। বর্তমানে ৪০নং ওয়ার্ডের কুদাব এলাকার হায়দার ওরফে পেরার বাড়ির ভাড়াটিয়া।

জানা যায়, দুপুর ২ টার দিকে কাভারব্যানটি খোরাইদ রাস্তা থেকে বাইপাস রোডে উঠার সময় হঠাৎ কাভার্ডভ্যানটি উল্টে ইজিবাইক উপরে পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়
বায়জিদ মিরের বাজার থেকে ইজিবাইকে পান নিয়ে খোরাইদ যাওয়ার উদ্দেশ্যে বের হয়। খোরাইদ যাওয়ার পথে মেঘডুবি স্কুলের উত্তর পাশের এলাকায় পৌঁছালে কাভারব্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চালকের (বায়জিদের) মৃত্যু হয়।

পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category