Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

নানা ইস্যুতে বরাবরই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট

বিনোদন প্রতিবেদক / ৬১৩ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

নানা ইস্যুতে বরাবরই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অস্ত্রোপচার করে চেহারা বদলেছেন এমন গুঞ্জন নিয়ে সবচেয়ে বেশি বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে। কখনও বলা হয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে তিনি গালের অতিরিক্ত চর্বি বাদে দিয়েছেন।

কখনও বলা হয়েছে, নাকে অস্ত্রোপচার করিয়েছেন। এমনকি সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয়েছে, অস্ত্রোপচার করতে গিয়ে তিনি আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। তাই নাকি কথা বলার সময়ে আলিয়ার মুখ এক দিকে বেঁকে যায়। এসব দাবির বিরুদ্ধে এবার মুখ খুলেছেন আলিয়া। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেওয়া এক পোস্টে রীতিমত ক্ষোভ ঝেড়েছেন তিনি।

আলিয়া লিখেছেন, ‘যারা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আমার কোনও মতামত নেই। এটা তাঁদের ব্যক্তিগত অভিরুচি। কিন্তু এটা কী হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমার মুখ বেঁকে গিয়েছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে।

 

আমার কথা বলার ধরনও নাকি অদ্ভুত। একটা মানুষের মুখ নিয়ে আপনাদের মনগড়া মতামত এই সব! এই ধরনের মন্তব্যের নেপথ্যে আপনারা আবার বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছেন! আমার মুখের একটা দিক নাকি পক্ষাঘাতগ্রস্ত। আপনারা কি মশকরা করছেন?’

আলিয়া আরও লেখেন, ‘এই দাবিগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার কোনও প্রমাণ নেই। যুক্তি নেই। তার চেয়েও খারাপ হল, অল্পবয়সী ছেলেমেয়েদের এই সব আবর্জনার মতো মিথ্যে তথ্য জানান দিয়ে আপনারা প্রভাবিত করছেন। আপনারা এগুলো কি জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছেন? সব দাবি ভিত্তিহীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category