Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

তাদের বন্ধুত্ব বেশ জমজমাট

Reporter Name / ৬২৭ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

সেই স্কুল থেকে পরিচয় সারা আলী খান ও অনন্যা পাণ্ডের। এখনো তাদের বন্ধুত্ব বেশ জমজমাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কুল জীবনের গল্প বললেন অনন্যা। জানালেন, বন্ধুত্ব থাকলেও সারাকে যমের মতো ভয় পেতেন তিনি। সারার নাম শুনলেই স্তব্ধ হয়ে থাকতেন তিনি।

অনন্যার চেয়ে বয়সে তিন বছরের বড় সারা। ছোট থেকেই বেশ ডাকাবুকো স্বভাবের ছিলেন অভিনেত্রী। মুখের ওপর কথা বলতেন।

অনন্যা বলেন, সারা খুবই ঠোঁটকাটা স্বভাবের ছিল। এখনো তাই রয়েছে। তবে, স্কুলে আরও সাংঘাতিক ছিল। মুখে যা আসত, তাই বলে দিত। আমি ভয় ভয় থাকতাম। ভাবতাম, এই বুঝি আমার সম্পর্কে কিছু বলল।

 

ঠিক এই কারণে সারাকে কিছুটা এড়িয়েই চলতেন অনন্যা। অভিনেত্রীর কথায়, আমি যদি দেখতাম, সারা কোনো একটা সিঁড়ি থেকে নেমে আসছে, ওই পথ দিয়ে আমি যেতাম না।

প্রথম দিকে অনন্যার নাম জানতেন না সারা। তাকে ‘এই’ বলে ডাকতেন সইফ আলী খানের কন্যা।

অনন্যা বলেন, আমার মনে আছে, একসঙ্গে স্কুলে একটা নাটক করেছিলাম। ও মুখ্য চরিত্রে অভিনয় করছিল। আমি বোধহয় ওর মাথায় ছাতা ধরেছিলাম। পেছনে ছিলাম সারার।

সেই সময় সারা নাকি অনন্যাকে ‘এই এই’ বলে ডাকতেন এবং খুব রূঢ় ব্যবহার করতেন। যদিও এখন নাকি অনন্যার কাছে সেই কথা স্বীকার করেন না সারা। তার দাবি, অনন্যার সঙ্গে তিনি নাকি খুব ভালো ব্যবহার করতেন।

স্কুল জীবনের অনেক পরে সারার সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে অনন্যার। করণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-তে একসঙ্গে উপস্থিতও হয়েছিলেন দু’জনে। বলিউডে পা রাখার পরে অনন্যার সঙ্গে সারা বন্ধুত্বের ভিত শক্ত করেন। একসঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতেও গেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category