Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

নাটোরের সিংড়ায় কুরবানীর গরুর হাট পরিদর্শন করলো সেনাবাহিনী।

Reporter Name / ৫২২ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা 

নাটোরের সিংড়া উপজেলায় কুরবানীর ঈদ উপলক্ষে গরুর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। হাটের সার্বিক ব্যবস্থাপনা, গরুর স্বাস্থ্য ও মূল্য নিশ্চিতকরণসিতকরণে তারা মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সেনাবাহিনীর সদস্যরা হাটে উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে গরুর মান ও দাম নিয়ে পরামর্শ দেন। এ সময় তারা পশুর স্বাস্থ্য পরীক্ষা, সঠিক মূল্য নির্ধারণ এবং ক্রয়-বিক্রয়ে শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা দেন।

সিংড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুরবানীর ঈদে পশু বাজারগুলোতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। এছাড়াও, গরুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পশু বিক্রেতারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এতে করে ক্রেতারা ন্যায্য মূল্যে ভালো মানের গরু কিনতে পারবেন এবং ঈদ উপলক্ষে বাজার স্থিতিশীল থাকবে।

কুরবানীর ঈদ সামনে রেখে সারাদেশেই পশুর হাটগুলোতে নিয়মিত মনিটরিং করছে সরকারি বিভিন্ন সংস্থা। নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর এই তৎপরতা ঈদের পূর্ববর্তী বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category