Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

গাজীপুরে মহানগর ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

Reporter Name / ৫৩৯ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা  

গাজীপুর মহানগর ছাত্রদলের আওতাধীন পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন। জাতীয় পতাকা ও ছাত্রদলের দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করা হয়, এরপর শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতা এইচ এম আবু জাফর। তিনি বলেন, “ছাত্রদল বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিল। ছাত্রলীগের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে ছাত্রদল।” তিনি আরও জানান, সন্ত্রাসমুক্ত, নিরাপদ, শিক্ষার্থীবান্ধব এবং গণতান্ত্রিক ক্যাম্পাস তৈরিতে ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ।

সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন এবং সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেল, আরো উপস্থিত ছিলেন অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category