Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

ভুয়া কমিটির বিরুদ্ধে প্রতিবাদ: গাজীপুরে এতিমখানার চালের অনুদান আত্মসাতের অভিযোগ।

Reporter Name / ৩৫৭ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধ :রাকিব ইসলাম. 

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও এলাকায় ‘পাঠানবাড়ী কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদ কমিটি’র নামে গঠিত ভূয়া কমিটির বিরুদ্ধে সরকারি অনুদান আত্মসাৎ এবং দুষ্কর্মের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ আগস্ট) সকালে এতিমখানা চত্বরে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মসজিদ ও এতিমখানার মোতাওয়াল্লী হাফেজ আহাম্মেদ পাঠান। তিনি বলেন, “আমরা জমিদাতা পরিবার ও মূল কমিটির সদস্য হিসেবে এতিমখানার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। কিন্তু একটি চক্র ভূয়া কমিটি গঠন করে এতিমখানার নামে সরকারি ১ টন চালের অনুদান গ্রহণ করে তা আত্মসাৎ করে। পরবর্তীতে অনুদানের চাল বিক্রি করে তারা অর্থ হাতিয়ে নেয়।”

তিনি আরও জানান, বিষয়টি জানাজানির পর এতিমখানা কমিটির সভাপতি জামীর আলি খান গাজীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। প্রশাসনের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভূয়া কমিটির দুষ্কৃতিকারীরা চাপের মুখে আত্মসাৎ করা অর্থ ফেরত দিতে বাধ্য হয়।

সংবাদ সম্মেলনে হাফেজ আহাম্মেদ পাঠান অভিযোগ করেন, “ভিত্তিহীন ও ভূয়া পরিচয়ে এতিমখানার সম্পদ লুটপাট করাই ছিল তাদের উদ্দেশ্য। এই ঘটনার সংবাদ প্রকাশের পর এখন উল্টো সাংবাদিক জুয়েল পাঠানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার চালাচ্ছে চক্রটি। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয়, অভিযুক্ত মাসুম পাঠান, সুজন পাঠান, আতাউর পাঠানসহ সকল দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের কারণে এতিমখানার সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category