স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা।
গাজীপুর, ২১ জুন ২০২৬: কালীগঞ্জ উপজেলায় আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা উপজেলার নাগরী ইউনিয়নের গারালিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন।
মামলার বিবরণ:
· বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় হুমায়ুন শেখ (২৮) নামে এক ব্যক্তিকে অনুমতি ছাড়া মাটি কেটে বিক্রি করার অপরাধে এই জরিমানা করা হয়।
· তিনি বিল্লাল শেখের পুত্র এবং তাঁর বাড়ি রাথুরা, উলুখোলা, নাগরী এলাকায়।
উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলায় মাটি ও বালু ব্যবস্থাপনা আইনের প্রয়োগ জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট।