Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ।

Reporter Name / ২৭৮ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা 

গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ।

গাজীপুর, ১২ মে, ২০২৬: গাজীপুরের কালীগঞ্জ থানার ভাষানিয়া পারোয়ান এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে সূশীল টমাস বয়স (৫৫)বছর নামের এক ব্যক্তির ওপর সশস্ত্র হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নিজের জমি থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী শ্যামল রোজারিও বয়স (৫৪)বছর ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পথ আটকে মারধর ও হুমকি দেন বলে অভিযোগে জানা গেছে।

ভুক্তভোগী সূশীল টমাস কালীগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২৭ বছর ধরে তিনি ও তার পরিবার প্রতিবেশীদের জমি সংক্রান্ত অত্যাচার-নির্যাতনের শিকার হচ্ছেন। অভিযোগে নামীয় ও অজ্ঞাতনামা আরও ১২-১৪ জনের বিরুদ্ধে দেশীয় অস্ত্র (দা, ছেন, লাঠি) নিয়ে হামলা, গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণে মারার হুমকির কথা বলা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা তাকে বলেন, “আমাকে ও আমার বাকি ওয়ারিশি ভাই-বোনদের এখানে শান্তিতে আমাদের প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি ভোগ-দখল করতে দেবে না।” এছাড়াও ৪নং বিবাদী পপি রোজারিও তার গেঞ্জির কলার ধরে মিথ্যা নারী নির্যাতনের মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেন। ১-৩ নং বিবাদী উপস্থিত সবার সামনে হুমকি দেন, “সুযোগ মত পেলে হাত-পা ভেঙে বস্তাবন্দি করে প্রাণে মেরে লাশ গুম করে ফেলা হবে।”

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, ১৯৯৯ সালে বিবাদী পক্ষ কালীগঞ্জ এসি ল্যান্ড অফিসে একটি মামলা করলেও তা তাদের পক্ষে রায় হয়। এরপরও বারবার মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে।

সূশীল টমাস তার অভিযোগে বিচার চেয়ে বলেন, “বিবাদীদের দ্বারা আমি ও আমার ভাই-বোন আমাদের প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া সহ প্রাণনাশের আশঙ্কা করছি।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত শুরু হতে পারে বলে পুলিশ সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category