Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

Reporter Name / ২৪৫ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা 

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, মাদ মামলায় কারাদণ্ড
গাজীপুর, ০৬ মে ২০২৬: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলায় ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা ও অপর এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

আজ বুধবার (০৬ মে) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বরিহাটি তুমলিয়া ও ব্রাহ্মণগাও সরদার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।

মামলা দুটির বিবরণ নিম্নরূপ:

১. মাটি কাটার অপরাধে জরিমানা:
অনুমতি ব্যতীত শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটার অপরাধে যমুনা স্পেসটেক জয়েন্টভেঞ্চার লিমিটেডের (বরিহাটি তুমলিয়া, কালীগঞ্জ, গাজীপুর) এইচআর অ্যাডমিন মো: সুজাত উদ্দিনকে (HR Admin) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।

২. মাদক মামলায় কারাদণ্ড:
নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিঘ্নিত করায় ব্রাহ্মণগাও সরদার পাড়া, বক্তারপুর, কালীগঞ্জের মো: জহিরুল ইসলাম (৩৬), পিতা আফসার উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ০১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সংক্ষিপ্ত পরিসংখ্যান:

· মোট মামলা: ০২টি
· মোট অর্থদণ্ড: ২,০০,০০০ টাকা
· কারাদণ্ড: ০১ জনকে ০১ মাস বিনাশ্রম কারাদণ্ড

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই স্বপন কুমার পাল এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলামওআলামিন।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকায় অবৈধ মাটি কাটা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category