বিশেষ প্রতিনিধি:সেলিম আহমেদ
এবার কুতুবপুর প্যারাডাইস সিটিতে মুত্তাকিমের ফার্মেসিতে মরণ নেশা টাফেনডল বিক্রির অভিযোগ
নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানা কুতুবপুর ইউনিয়ন প্যারাডাইস সিটি মরহুম টেনু মিয়ার মার্কেটের ভাড়াটিয়া মুত্তাকিম এর বিরুদ্ধে তার ফার্মেসিতে মরণ নেশা টাফেনডল বিক্রির অভিযোগ উঠেছে।
উক্ত বিষয়ে কুতুবপুর ইউনিয়নের একজন বাসিন্দা জানান, আমাদের পাগলা রেলগেট সদেব বাবুর ছেলে বাবুল সরকার (বাউল)বয়স ৪২ বৎসর মুত্তাকিমের ফার্মেসি থেকে মরণ নেশা টাফেনডল সেবন করতে করতে মারা যায়। তিনি আরো জানান, বাউল এর এই মৃত্যুতে নেশাখোরদের মাঝে এক আতঙ্ক তৈরি হয়, তাই তারা বিষয়টি এলাকার মুরুব্বীদের সাথে যুক্তি পরামর্শ করে মুত্তাকিমের ফার্মেসি থেকে ২ পিস টাফেনডল ক্রয় করার সময় এলাকাবাসী ও আশপাশের দোকানদার মুত্তাকিমকে হাতেনাতে ধরে ফেলে সে দস্তা দস্তি করে একপর্যায়ে দোকানের শাটার খোলা রেখে পালিয়ে যায় বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানালে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে তাদের মৌখিক বক্তব্য শুনে জানতে পারে এই দোকান বিগত দুই বছর ধরে মুত্তাকিন তার ফার্মেসিতে মরণ নেশা টাফেনডল বিক্রি করে আসছে, তখনকার সময় থেকে আমি তার কাছ থেকে এটি সেবন করে যাচ্ছি তার হাতে ২ পিস টাফেনডলসহ দোকানে আরো দশ পিস টাফেনডল পাওয়া যায় উক্ত শনাক্তকারীর জবানবন্দীতে নিশ্চিত হওয়া যায় মুত্তাকিম দীর্ঘদিন যাবত টাফেনডল বিক্রি করে যুব সমাজকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাই এলাকাবাসীর প্রাণের দাবি মুত্তাকিম কে আইনের আওতায় এনে এমন শাস্তিযোগ্য ব্যবস্থা করা হোক যাতে করে আর কোন ফার্মেসির দোকানদাররা মরণ নেশা টাফেনডল বিক্রি করার সাহস না পায়।