Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

গাজীপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা।

Reporter Name / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা।

গাজীপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা।গাজীপুর, ১৫ জানুয়ারি (২০২৬) – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে গাজীপুরের কালীগঞ্জে পেশাজীবী ও সর্বসাধারণের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।

সভায় গাজীপুর-৫ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীবৃন্দও অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী খায়রুল হাসান, জনতার দলের প্রার্থী আজম খান এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোঃ আল আমিন দেওয়ান।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, গ্রাম পুলিশ ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

নিরাপত্তা নিশ্চিতে পুলিশের আশ্বাস

সভায় বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পুলিশ প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করবে। তিনি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সকলকে নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার

প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রার্থীগণ নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে জনগণের মন জয় করে ভোট আদায়ের চেষ্টা করুন। সুন্দর নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।” তিনি গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সভার এক পর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত প্রার্থী, গণমাধ্যমকর্মী, সুধী সমাজের নেতৃবৃন্দ, পেশাজীবী ও সর্বসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের শেষে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category