স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানের সময় ঔষধের দোকানগুলো পরিদর্শন করা হয়।
অভিযোগ ও শাস্তি: মেয়াদোত্তীর্ণ ওষধ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩-এর ৪০ ধারায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।
ভ্রাম্যমান আদালতের এ অভিযান স্থানীয় বাজারে মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রি ও অন্যান্য অনিয়ম রোধে নেওয়া হয়েছে বলে জানা গেছে।