Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

কালীগঞ্জ কল্যাণ সংস্থার মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত।

Reporter Name / ২০৪ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা 

গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার ৫ম বার্ষিক সাধারণ সভা, পারিবারিক মিলনমেলা ও শীতকালীন পিঠা উৎসব সোমবার উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা স্বপ্নছায়া রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ডা. মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. মুর্শিদউজ্জামান, ফারজিন নাওয়ার জামান, ইঞ্জিনিয়ার এনামুল হক, ডক্টরস বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান খান, কেয়ার বাংলাদেশের টিম লিডার হাফিজুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুহম্মদ মুহসিন প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রাশিদুল হাসান রুবেল আর্থিক প্রতিবেদন পেশ করেন।

অনুষ্ঠানটি ছিল আনন্দ, সংস্কৃতি ও সৌহার্দ্যের এক মিলনমঞ্চ। দিনব্যাপী আয়োজনে স্থান পায় নানা রকমের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ আস্বাদন, প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা এবং জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা, যা পুরো অনুষ্ঠানকে করেছিল আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category