স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
গাজীপুর০৫ জানুয়ারি ২০২৬ – তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তারের পর পুলিশ কর্তৃক দায়েরকৃত রিমান্ড আবেদনের শুনানি আজ গাজীপুর একটি আদালতে অনুষ্ঠিত হয়। উক্ত শুনানিতে বিজ্ঞ আদালত পুলিশের আবেদনে সন্তুষ্ট হয়ে তাঁকে ২ দিনের রিমান্ডে প্রেরণের আদেশ দেন।
পরে উক্ত আদেশের বিরুদ্ধে গাজীপুর জেলা জজ আদালতে একটি রিভিশন আবেদন দায়ের করা হয়। জেলা জজ আদালত-১ এ আজ রিভিশন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। রিভিশন আবেদনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন জামিনের জন্য পৃথক আবেদনও করা হয়েছিল।
রিভিশন শুনানিতে বিজ্ঞ জেলা জজ আদালতের সম্মতি সাপেক্ষে তাহরিমা জান্নাত সুরভীর জামিন আবেদন মঞ্জুর করা হয়। আদালতের এ রায়ের ফলে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
এ বিষয়ে তাহরিমা জান্নাত সুরভীর আইনজীবী আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পক্ষান্তরে, পুলিশের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করেছিলেন।