Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

পূবাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রধান।

Reporter Name / ২৬৪ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি: আসিফ রায়হান 
গাজীপুরের দুঃস্থ ও দরিদ্র প্রবীণদের জন্য জামায়াতে ইসলামীর মানবসেবা ও সমাজকল্যাণ পরিষদ বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করেছে।
সোমবার গাজীপুর মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ হোসেনিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে দুঃস্থ ও প্রবীণদের জন্য বিনামূল্যে চোখের অস্ত্রোপচার, ছানি অপারেশন, চশমা প্রদানসহ অন্যান্য চোখের সেবা দেওয়া হয়।
এছাড়াও বিনামূল্যে অন্যান্য স্বাস্থ্যসেবাও প্রদান করা হয়, এবং রোগীদের থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগরের নায়েবে আমির হোসেন আলী।
মানবসেবা ও সমাজকল্যাণ পরিষদের পূবাইল থানার সভাপতি খন্দকার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. আমজাদ হোসেন এবং পূবাইল থানা জামায়াতের আমির আশরাফ আলী কাজল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- নগরীর ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি মো. ওলিউল্লাহ, পূবাইল থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল মাহমুদ এবং পূবাইল থানা প্রশিক্ষণ সম্পাদক মাহাদী হাসান নাঈম প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category