Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৯০ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

স্টফা রিপোর্টার:শাকিল মোল্লা 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে ট্রেড লাইসেন্স না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সাত ব্যবসায়ীকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (১২ এপ্রিল ২০২৬) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কালীগঞ্জ থানার এসআই শামীম।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য নির্ধারিত ট্রেড লাইসেন্স নবায়ন বা গ্রহণ না করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৮৯(২) ধারা অনুযায়ী পৃথক সাতটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে বাদী হিসেবে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেন প্রসিকিউটর।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—

১. মো. আসিফ (১৯), পিতা- মাসুদ আলম; জরিমানা ৫০০ টাকা।
২. মো. মহসিন (৩৮), পিতা- আকমত আলী; জরিমানা ৫০০ টাকা।
৩. মো. জামান (৬০), পিতা- মসলে উদ্দিন; জরিমানা ৫০০ টাকা।
৪. লিটন দাস (৪৫), পিতা- মৃত নিখিল দাস; জরিমানা ৫০০ টাকা।
৫. মোবারক (৩৫), পিতা- নূরুল ভূইয়া; জরিমানা ৫০০ টাকা।
৬. অজিত চন্দ্র পাল (৬০), পিতা- যতীন্দ্র চন্দ্র পাল; জরিমানা ৫০০ টাকা।
৭. মো. রুবেল (৩৪), পিতা- আলা উদ্দিন; জরিমানা ১,০০০ টাকা।

অভিযানে উপস্থিত সকল আসামিকে নগদ অর্থদণ্ড পরিশোধের নির্দেশ দেওয়া হয় এবং কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি। আদালতে বেঞ্চ সহকারীর দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ প্রসঙ্গে বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন করা বাধ্যতামূলক। জনস্বার্থে এবং রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category