Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু।

Reporter Name / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা 

উপশিরোনাম: হোল্ডিং মালিকদের এনআইডি ও মোবাইল নম্বর হালনাগাদ এবং অনলাইন প্রোফাইল সৃজনের কাজ চলছে

: ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ডিজিটাল সেবার গতি বাড়াতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন ভূমি অফিসে শুরু হয়েছে বিশেষ তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায় ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) উদ্যোগে এ ক্যাম্প পরিচালিত হচ্ছে।

সারা দেশের ন্যায় কালীগঞ্জেও শুরু হওয়া এ ক্যাম্প গতকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। আগামী ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এ ক্যাম্প চলবে।

জানা গেছে, এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো মৌজাভিত্তিক প্রতিটি হোল্ডিং মালিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর হালনাগাদ করে একটি অনলাইন প্রোফাইল তৈরি করা। এর ফলে ভবিষ্যতে ভূমি উন্নয়ন কর পরিশোধ থেকে শুরু করে অন্যান্য জমি সংক্রান্ত সেবা পেতে আর অফিসে বারবার ধর্ণা দিতে হবে না।

গাজীপুর কালীগঞ্জ উপজেলা/সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বিষয়টি নিশ্চিত করে জানান, “ইউএনডিপি’র প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারীরা ইতোমধ্যে নাগরী ভূমি অফিসে কাজ শুরু করেছেন। তারা সরেজমিনে হোল্ডিং মালিকদের তথ্য নিবন্ধন ও হালনাগাদ করছেন।”

স্থানীয় সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সোলাইমান সরকার তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা প্রদান করছেন।

হোল্ডিং মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পে এসে তথ্য হালনাগাদের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। তথ্য আপডেট করতে আসা ভূমি মালিকদের অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে:
১. সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ।
২. দলিল বা খতিয়ানের কপি (পর্চা)।
৩. জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর আরও গতিশীল হবে এবং নাগরিকদের হয়রানি উল্লেখযোগ্য হারে কমে আসবে। নাগরী এলাকার সকল হোল্ডিং মালিককে আগামী ১১ এপ্রিলের মধ্যে এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category