Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

নাটোরে ক্যান্সার আক্রান্ত অসহায় ভ্যানচালক আজমিরের পাশে দাঁড়ালেন বিএনপি নেতৃবৃন্দ।

Reporter Name / ৬৫৬ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা 

নাটোর, ১০ জুন ২০২৫ – নাটোরের বড়াইগ্রামের ক্যান্সার আক্রান্ত অসহায় ভ্যানচালক আজমিরের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থানীয় নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার এক সংবাদ প্রতিবেদনে আজমিরের দুঃখদূর্দশার কথা উঠে আসে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

প্রতিবেদনটি বিএনপি নেতৃত্বের নজরে এলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাটোর জেলা বিএনপির সদস্য ও দলীয় উপদেষ্টা আবুল কাশেমকে আজমিরের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তারেক রহমানের নির্দেশে শনিবার দুপুরে আজমিরের বাড়িতে পৌঁছান আবুল কাশেমসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, ডিউক সদস্য আবু হেনা মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, জুয়ারি ইউপি চেয়ারম্যান আলী আকবর, বিএনপি নেতা রবিউল করিম টিটু, সোহানুর রহমানসহ শতাধিক নেতাকর্মী।

বিএনপি নেতা আবুল কাশেম আজমিরের পাশে বসে তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে আজমিরের হাতে ৫০,০০০ টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি, ভবিষ্যতেও তার প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ।

 

স্থানীয়রা বিএনপির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং আজমিরের দ্রুত সুস্থতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category