Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় প্রতিবেশীর যাবজ্জীবন

Reporter Name / ৫৪৭ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

মাসুদুর রহমান : জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়া (৪৩) কে যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা অর্থ দন্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে  আদালত । তিনি মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মন্ডলের ছেলে ।  বুধবার (২০ নভেম্বর)  সকাল ১১ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর সিনিয়র জেলা জজ বিচারক মো: শহিদুল ইসলাম এ রায় ঘোষনা করেন ৷
মামলা সুত্রে জানা যায়,  ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫ টায় মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের মো:  আছাদুল্লাহ’র  ৭ বছর বয়সী কন্যা শিশুকে জোর পুর্বক প্রতিবেশী মৃত দস্তর মন্ডলের ছেলে শহিদ মিয়া (৪৩)  ধর্ষণ করে ।  পরের দিন মেয়ের বাবা আছাদুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করে । দীর্ঘ ৮ বছর আইনী লড়াই ও ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন ।
এদিকে রায়ে সন্তুষ্ট না বলে জানিয়ে বড় মেয়ে শাহানা জানান,  মিথ্যা মামলায় ফাসানো হয়েছে৷  আমরা এ রায়ে সন্তুষ্ট না৷  আমরা উচ্চ আদালতে আপীল করব৷
তবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর পিপি মো: রেজাউল আমীন (শামীম) জানান, ধর্ষণের দায়ে শহিদ মিয়াকে যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা অর্থ দন্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।  আমরা এ রায়ে সন্তুষ্ট ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category