Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে পূবাইলে বিজয় র‍্যালি।

Reporter Name / ৪৯৮ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি:রাকিব ইসলাম 

আগস্ট, স্বৈরাচারী সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে গাজীপুর মহানগরীর পূবাইল থানার ঐতিহাসিক মিরেরবাজারে আয়োজন করা হয় এক বিজয় র‍্যালির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন এই মূল প্রতিপাদ্য সামনে রেখে র‍্যালিটি মিরেরবাজার থেকে শুরু হয়ে স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। র‍্যালিতে উপস্থিত নেতারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন। এ দিনেই জনগণের আন্দোলনের মুখে স্বৈরাচারী শক্তির পতন ঘটে।: নেতৃবৃন্দ আরও জানান, আজকের এই র‍্যালি হচ্ছে জনগণের বিজয়ের প্রতীক এবং ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাদের অবিচল মনোভাবের বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং গণতান্ত্রিক আন্দোলনের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত বছরের এই দিনে সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক গণআন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে একটি ঐতিহাসিক আন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলনের সফলতা স্মরণেই এবারের বিজয় র‍্যালির আয়োজন

এ সময় উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল,সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, যুগ্ন সম্পাদক জাকির হোসেন সরকার,থানা সাংগঠনিক আরিফ হোসেন ভূঁইয়া,যুবদলের সভাপতি মজিবুর রহমান রাজিব, সদস্য সচিব আবুল হোসেন, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম মোল্লা, সাধারণ সম্পাদক আবুল হোসেন খান,থানা মহিলা দলের সভাপতি শামীমা খান প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category