Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

ছাত্রদের আন্দোলনে হামলার ঘটনায় গ্রেফতার ১ 

Reporter Name / ৬০৩ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

মাসুদুর রহমান – বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলের হামলার ঘটনায় মিজানুর রহমান (৪০)কে গ্রেফতার করেছে জামালপুর র‍্যাব ১৪ । বুধবার (২৩ অক্টোবর) শেরপুর জেলার সদর থানার খাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷  গ্রেফতারকৃত মিজান খাসপাড়া এলাকার মরহুম হাসেন আলীর ছেলে ৷  বুধবার দুপুর ৩ টায় র‍্যাব অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান,গত ০৪ অক্টোবর শেরপুর  শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বাহির হয়।গণমিছিলে বিকাল ৩ টা ৪৫ মিনিটে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর এলোপাথারী গুলি করতে থাকে। দুস্কৃতিকারীদের গুলিতে সবুজ মিয়া(১৮) নামক একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। নিহতের ভাই মোঃ সাদ্দাম হোসেন ১৮৬০ পেনাল কোডের ১৪৩/৩০২/৩৪ ধারায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখঃ ১২/০৮/২০২৪ ইং। তিনি আরো বলেন,  মামলা রুজুর পর  জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ কোম্পানি ছায়াতদন্ত শুরু করেন এবং জড়িতদের  আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে।  এরই ধারাবাহিকতায় র‍্যাবের একটি আভিযানিক দল বুধবার রাত ০০.৩০ মিনিটে শেরপুর জেলার সদর থানার খাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামী মিজানুর রহমান গ্রেফতার করতে সক্ষম হয় । মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category