Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার।

Reporter Name / ৪৫৬ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি :আসিফ রায়হান 
৩৫ মামলার আসামি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে রুপায়ন সিটির একটি আবাসিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম। তিনি বলেন, মামুন মন্ডলকে টঙ্গী পূর্ব থানার মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হবে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ রুপায়ন সিটির একটি আবাসিক ভবন থেকে আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে গ্রেপ্তার করে। আব্দুল্লাহ আল মামুন মন্ডল গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তার নামে বৈষম্যবিরোধী হত্যা মামলা সহ ৩৫টি মামলা রয়েছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামুন মন্ডলকে রুপায়ন সিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী হত্যা মামলা আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category