Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

কন্সটেবল নিয়োগ পরীক্ষা জামালপুরে প্রতারক গ্রেফতার

Reporter Name / ২৮৪ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

 

মাসুদুর রহমান : অভিযানে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় আবুল হায়াত (৩৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ ৷ তিনি শেরপুর জেলার শ্রীবর্দি থানার চিতলিয়া পাড়া সদাগর বাড়ী গ্রামের মরহুম মলুম উদ্দিনের ছেলে । বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৪ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ওসি( ডিবি) সাকিব আহমেদ ৷ তিনি জানান, গত মঙ্গলবার দুপুর ০২:৩০ মিনিটে জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় গোপনীয় নিরীক্ষণ ডিউটি চলাকালে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই আতিক এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল জামালপুর জেলা পুলিশ লাইন্স এর ০১নং গেট হইতে পুলিশের নিয়োগ বিষয়ে একজন প্রতারককে গ্রেফতার করে । তার বিরুদ্ধে জামালপুর শহরের তেতুলপাড়া পাড়া এলাকার সালা উদ্দিন সদর থানায় বুধবার ৪০৬/৪২০/১০৯ ধারায় মামলা দায়ের করে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হায়াত পুলিশের কনস্টেবল পদে চাকরি নিয়ে দেওয়ার কথা বলে একাধিক প্রার্থীর সাথে টাকা লেনদেনের কথা স্বীকার করে। তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category