Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

পূবাইলে ইন্টারনেট ব্যাবসা কেন্দ্র করে মারামারি, গ্রেফতার এক।

Reporter Name / ৩৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি :আসিফ রায়হান 

গাজীপুর মহানগরীর পূবাইলে ডিস ও ইন্টারনেট ব্যাবসাকে কেন্দ্র করা মারামারি মামলার প্রধান অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল মোল্লা (৪৫)কে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।

বুধবার ২২জানুয়ারী দুপুরে পূবাইল থানাধীন বসুগাঁও সাকিনস্থ সাইফ ফ্যাক্টরীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন,গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন বসুগাঁও এলাকার মৃত এমারত মোল্লার ছেলে মোঃ সাইফুল মোল্লা।

জানা যায়, গত ১৯ নভেম্বর বসুগাঁও সরকারী প্রাইমারী স্কুল সামনে ইন্টারনেট ব্যবসায়ী মো. আলম ও তার ভাতিজা জিহাদ (২৬) এর সাথে আরেক ব্যাবসায়ী সাইফুলের নেতৃত্বে ৩/৪ জন ডিস ও ইন্টারনেট সংযোগ দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে।এ সময় সাইফুল মোল্লা তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে আলমের কপালে ও বাম পার্শ্বে চোখের উপরে কোপ দিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। এ বিষয়ে আলম বাদী হয়ে প্রথমে অভিযোগ পরবর্তীতে থানায় একটি মামলা দায়ের করেন।

 

পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো.আমিরুল ইসলাম জানান,মারামারি সংক্রান্ত মামলায় সাইফুল মোল্লাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category