Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ডাঃ আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

Reporter Name / ৪০১ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

বিষ্ফোরক ও নাশকতার মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাচিপ সভাপতি ডাঃ আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফরিন আহমেদ হ্যাপী। গ্রেফতারের পর রবিবার সন্ধ্যায় তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত সোমবার শুনানির দিন ধার্য্য করেন। পরে দু পক্ষের আইনজীবীর দীর্ঘ শুনানী শেষে আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিষ্ফোরণ ও নাশকতার দায়ে গত ২৫ অক্টোবর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন শহরের শেরপুর এলাকার বাসিন্দা আনিছুর রহমান। মামলায় জেলার সাবেক দুই মন্ত্রীসহ ২৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০-৩০০জনকে আসামী করা হয়। সেই মামলায় ২৩ নম্বর আসামী ডাক্তার মোঃ আবু সাঈদ। জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে আছেন।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার জানান, রবিবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আবু সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এরই প্রেক্ষিতে শুনানী শেষে আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category