Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

টঙ্গী পশ্চিম থানা সামনে হত্যার উদ্দেশ্য সাংবাদিক আশিকুর রহমান কে কুপিয়ে জখম।

Reporter Name / ৪৩২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা। 

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা সামনে হত্যার উদ্দেশ্য সাংবাদিক আশিকুর রহমান কে কুপিয়ে জখম করে একদল সন্ত্রাসী। এ সময় সাথে থাকা আরও এক সাংবাদিক আহত হন। এঘটনায় সোমবার সাংবাদিক আশিকুর রহমানের স্ত্রী বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, টঙ্গী বড়দেওড়া শিংবাড়ী এলাকার আবুল বাশার (জ্বীন হুজুর) এর ছেলে ইমরান মাজহারি, ইমরান মাজহারির ভাই ফোরকান মাজরী ও অজ্ঞাত নামা আরও ৩/৪ জন। মামলার এজহার সুত্রে জানা যায় গত শনিবার রাত আনুমানিক টায় টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া রোডে আতিকের চায়ের দোকানের সামনে সাংবাদিক আশিকুর রহমানের পরিবারকে নিয়ে বিরুপ মন্তব্য করায় তাদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে ইমরান মাজহারি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্রস্রে সজ্জিত সাংবাদিক আশিকুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়।হাতে থাকা লোহার ছুড়িদ্বারা হত্যার উদ্দেশ্যে সাংবাদিক আশিকুর রহমানের মাথায় ও গলায় এবং পিঠে মারাত্মক ভাবে রক্তাক্ত যখম করে। প্রকাশ্যে সাংবাদিক আশিকুর রহমানকে এলোপাতাড়ি কিল ঘুষি মেড়ে আঘাত প্রাপ্ত করে। হত্যা ও গুম এর হুমকি ধামকি প্রদান করে চলে যায়। সাংবাদিক আশিকুর রহমানের স্ত্রী জানান, গত ০২ দিন পূর্বে আমার স্বামী আশিকুর রহমান কে ফোন করের অযথাই বিভিন্ন মন্তব্য, উশকানি মূলক কথা বার্তা ও গালিগালাজ করে। আমার স্বামী প্রতিবাদ করিলে আসামী আমার স্বামীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। শনিবার রাতে আমার স্বামী টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ-পাড়া রোড, হাফিজ বেকারীর বিপরীতে আতিক এর চায়ের দোকানের সামনে অবস্থানকালে উক্ত বিবাদী আমার স্বামীকে দেখিতে পাইয়া অযথাই পূণরায় বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার স্বামী প্রতিবাদ করলে কতিপয় সন্ত্রাসী বাহিনী নিয়ে লোহার ছুড়ি ও পাইপে নিয়া হত্যার উদ্দেশ্যে আমার স্বামীর উপর অতর্কিত হামলা করে। হাতে থাকা লোহার ছুড়িদ্বারা হত্যার উদ্দেশ্যে আমার স্বামীর মাথায় ও গলায় এবং পিঠে মারাত্মক ভাবে পোঁচ মারিয়া কাটা/রক্তাক্ত যখম করে। পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন এসে আমার স্বামীকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করেন। এবং বর্তমানে আমার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এঘনায় আমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছি। আমি আমার স্বামীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই এবং বিচার চাই। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোঃ ইস্কান্দার হাবিব জানান, এ বিষয়ে মামলা হয়েছে। মামলা নং ৩০/৩০,স্মা: ৪০২(৫/১) ২৭/০১/২৫, টঙ্গী পশ্চিম থানা। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category