Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

পূবাইলে প্রতিষ্ঠানে নেই ছাত্রছাত্রী,মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ।

Reporter Name / ২৩৩ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি :

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সরকারি নতুন বই উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় , প্রতিষ্ঠানের সকল শ্রেণী কক্ষ বন্ধ । ভিতর থেকে বলা হয় শীতের জন্য কয়েকদিন ছুটি দেওয়া হয়েছে। পরবর্তীতে রবিবার আবার গণমাধ্যম কর্মীরা উক্ত প্রতিষ্ঠানে গেলে প্রধান গেইট বন্ধ পাওয়া যায়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানে কোন ছাত্র-ছাত্রী আসতে দেখি না। অনেকদিন যাবত স্কুলটি বন্ধ। গাজীপুর শিক্ষা অফিসের তথ্যমতে আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ১ম শ্রেণী থেকে নবম শ্রেণী প্রায় ৩০০ সেটের মতো বই উত্তোলন করেছে। এ ব্যাপারে আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও গাজীপুর জেলা কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেননি।এ ব্যাপারে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন জানান, আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে যাওয়া সম্ভব হয় না, আমি খবর নিয়ে ব্যাবস্থা নিব । এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান কে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) এম, রকিবুল হাসান,জানান এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category