Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

পূবাইলে রাস্তা নিয়ে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল।

Reporter Name / ৩৭৩ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি :আসিফ রায়হান 
গাজীপুর মহানগরের পূবাইলে রাস্তা নিয়ে ভূয়া ও অসত্য উদ্দেশ্য প্রণোদিত নিউজের প্রতিবাদে সম্মেলন করেছেন চামুড্ডা,পাড়ান ও নৈবাড়ী এলাকার সর্বস্তরের জনগণ।বুধবার ২৯ জানুয়ারি সকালে গাসিক ৪০ নং ওয়ার্ড ও এলাকাবাসীর উদ্যোগে চামুড্ডা বিডিপি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটির সাবেক ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর এড: নজরুল ইসলাম খান বিকি। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন দীর্ঘদিনের অবহেলিত পারান নৈবাড়ি ও চামুড্ডার সংযোগ রাস্তাটি ছাত্র জনতা ও সাধারণ মানুষের কাছে দীর্ঘ প্রতীক্ষিত একটি রাস্তা।রাস্তাটি ২০ ফিট কারপেটিং হলে এলাকার সাধারণ মানুষের চলাচলে দুঃখ দুর্দশা অনেকটা লাঘব হবে।রাস্তার দুই পাশের লোকেরা স্বেচ্ছায় স্ব-উদ্যোগে রাস্তার জন্য জমি ছেড়ে দিয়েছেন এখানে কারো ঘর বাউন্ডারি স্থাপনা জোরপূর্বক ভাঙ্গা হয়নি এ বিষয়ে যারা গতকাল প্রকাশিত মিথ্যা নিউজটি করেছেন সেই নিউজের আমি তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।যাদের বরাত দিয়ে নিউজটি ছাপিয়েছেন রঞ্জন পালমা অজয় পালমা মালঞ্চ পালমা যতীন পালমা মিন্টু শিকদার বেঞ্জামিন পালমা তারাও সংবাদ সম্মেলনে এই নিউজের তীব্র বিরোধিতা ও নিন্দা প্রকাশ করেন।সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সহ সভাপতি নূর মোহাম্মদ নুরালি,থানা জাতীয় পার্টির আহবায়ক হারুন অর রশিদ,বিএনপি নেতা কামাল হোসেন,পূবাইল থানা বিএনপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশিদসহ এলাকার সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category