Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

জামালপুরে ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

Reporter Name / ৪৮৯ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

জামালপুর সংবাদদাতা  : জামালপুরে ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । গ্রেফতারকৃতরা হলেন জেলার মেলান্দহ উপজেলার পশিম জালালপুর গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে মো: আবু সাইদ (৪৫), আব্দুস সালাম গেদার ছেলে মো: রুবেল (৩৫) ও সাধুপুর মধ্যপাড়া গ্রামের আনিসুর রহমান এর ছেলে শামীম সোহেল(২৬)। তার বিরুদ্ধে ডিবির এস আই আসাদুজ্জামান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের সোমবার সকালে মেলান্দহ থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ।
এ বিষয়ে ওসি (ডিবি) মোঃ নাজমুস সাকিব এ প্রতিবেদক মাসুদুর রহমানকে  জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযানে মেলান্দহ থানাধীন রেল স্টেশন বাজার এলাকায় রবিবার রাত ১০ টা ৪৫ মিনিটে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) র এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই আতিক এর নেতৃত্বে ৫০ পিস ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়  । পরে তাদের বিরুদ্ধে সোমবার মেলান্দহ  থানায় মামলা দায়ের করে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার  কথা স্বীকার করে ।  মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category