Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

কালীগঞ্জে ইজরাইলের প্রতি ঘৃনা প্রকাশ করে ইমাম সম্মেলন অনুষ্ঠিত,

Reporter Name / ২৬৬ Time View
Update : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

মোঃ আসাদুজ্জামান নুর

গাজীপুরের কালীগঞ্জে ফিলিস্তিনীদের প্রতি সহমর্মিতা ও ইজরাইলীদের প্রতি তীব্র ঘৃনা ও নিন্দা জানিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা ইমাম পরিষদের আয়োজনে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহের আফরোজ চুমকি এমপি।

প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাসেমীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা রুহুল আমিন গাজীপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইমাম পরিষদের নেতারা সকল মসজিদের ইমামদের ইসলামিক ফাউন্ডেশনের অর্ন্তভুক্তি এবং আদর্শ ইসলামকি সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য সরকারের প্রতি দাবি জানান। তাঁরা বলেন, ইমাম ওলামারা হচ্ছেন আল্লাহ ও রাসূলের প্রতিনিধি। আমরাও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে চাই। আওয়ামীলীগ সরকার ইসলামের পক্ষে কাজ করলে ইমাম পরিষদও তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে। অথচ ফিলিস্তিনীনের উপর ইসরাইলীদের বর্বর হামলায় হাজারো নিরপরাধ মুসলিম নাগরিক মৃত্যুবরণ করছেন। আওয়ামীলীগ সরকার কোন অন্যায় অপরাধকে প্রশ্রয় দেয় না। আমরা ফিলিস্তিনীদের হত্যার বিচার চাই। বর্তমান সরকার দেশ ও জাতির অনেক উন্নয়ন করেছে। সমাজের নেতা হিসেবে ইমামগণ উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরবেন এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী ও পৌর মেয়র এস এম রবীন হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম, বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, শিক্ষক, সাংবাদিকসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category