Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর।১

Reporter Name / ৪৯৩ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

গাজীপুর প্রতিনিধি

সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা বাসচালক আলমগীর হোসেন হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, পুলিশ আদালতে আব্দুস শহীদকে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন জানায়, তবে আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালত শুনানির পর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় বাসচালক আলমগীর হোসেন নিহত হন। এরপর তাঁর পরিবারের পক্ষ থেকে ৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করা হয়, যেখানে আব্দুস শহীদ আসামিদের একজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category