Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

লালমনিরহাটে দরপত্র জমাদানে বাধা, যুবদলের তিন নেতাকে বহিষ্কার

Reporter Name / ৪৮৭ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

গাজীপুর প্রতিনিধি

লালমনিরহাট সদর হাসপাতালে দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগে যুবদলের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বহিষ্কৃত নেতারা হলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও লালমনিরহাট পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ওরফে জুলহাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সদর হাসপাতালের ২০২৪-২৫ অর্থবছরের দরপত্র জমাদানের শেষ দিনে কয়েকজন ব্যবসায়ী দরপত্র জমা দিতে গিয়ে বাধার মুখে পড়েন। এ বিষয়ে মৌখিক অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলমসহ (জুলহাস) কয়েকজনকে আটক করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাধার বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশকে জানানো হয়, এবং পরবর্তীতে সেনাসদস্যরা হাসপাতালের চত্বরে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করে আটক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category