Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র সংস্কার কারের ৩১দফা।

Reporter Name / ৪৪১ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি :মোবারক হোসেন রাসেল :

গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের সাথে মতবিনিময় সভা করেছে ছাত্রদল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, “গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে এবং ভয়ের সংস্কৃতি তৈরি করেছে।”

এসময় ছাত্রদলের নেতারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা, নিয়মিত খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে নিরাপদ ক্যাম্পাস ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম এবং সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম মুমিন এবং সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেল উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের মতামত জানতে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category