Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদেরকে দলের কারণ দর্শানোর নোটিশ

Reporter Name / ৪৭৩ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, ও হামলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এই নোটিশে, কেন্দ্রের অনুমোদন ছাড়া রাউজানে বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটি ঘোষণা করার বিষয়টি দলীয় নেতৃত্বের প্রতি অবিশ্বাস হিসেবে অভিহিত করা হয়েছে। এতে রাউজান এলাকায় অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং এর প্রভাব রাঙ্গুনিয়া, সীতাকুণ্ডসহ উত্তরাঞ্চলের অন্যান্য নির্বাচনী এলাকাতেও পড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার নোটিশের সত্যতা নিশ্চিত করে জানান যে, রাউজান থেকে গিয়াস উদ্দিন কাদেরের বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে। এ নিয়ে গিয়াস কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়, এবং তিনি দেশের বাইরে রয়েছেন বলে তার অনুসারীরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category