Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

ফেইক ফেইসবুক পেজে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

Reporter Name / ৪০৮ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

আমি মোঃ জাহাঙ্গীর আলম। মেম্বার,৭ নং ওয়ার্ড, কুতুবপুর ইউনিয়ন পরিষদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। একজন মেম্বার হিসেবে এলাকার বিচার সালিশি সব সময় সুষ্ঠু সমাধান দিতে চেষ্টা করে আসছি। কয়েকদিন আগে আমাদের এলাকায় মেয়ে এবং ছেলে সংগঠিত একটি বিষয়ের বিচার সালিশির জন্য আসে। বিষয়টি আমি এবং আমার সাথে থাকা আলীগঞ্জ মাদ্রাসার সহ-সভাপতি হাজী হালিম খান, পাগলা আন্তঃজেলা ট্রাক চালক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী, মোঃ ফিরোজ সহ মোঃ রমজান সুষ্ঠু সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। উক্ত ঘটনার বিষয়ে, ভুক্তভোগীরা ফতুল্লা থানায় একটি অভিযোগও দায়ের করেছে বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য। তবে, এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল সমাজে আমাদের ৪ জনকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে “আলীগঞ্জ ক্রাইম” নামে ১টি ফেইক ফেইসবুক পেইজে ছবি দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা লিখেছে উক্ত বিচার সালিশির কেন্দ্র করে। যাহা সম্মানহানিকর। এই ধরনের ঘটনা ঘটিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করে সমাজে ক্ষতি করে তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে উপযুক্ত শাস্তির দাবি জানাই। এই ধরনের ভাবে ফেইসবুকে যারা পেইজ খুলে বিভিন্ন ধরনের ছবি আপলোড করে মানুষকে ব্ল্যাকমেইল করার প্রচেষ্টা চালায় তারা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। আমি প্রশাসনকে এ বিষয়ে ইতিমধ্যে অবগত করে রেখেছি। এ ধরনের মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্যের আমি তীব্র নিন্দা জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category